৭ জুলাই ২০১৩ - ১৯:৩০
‘মিশরের সঙ্গে ইসরাইলের দৃঢ় সম্পর্ক অটুট থাকবে’

ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ইতযাক আহারোনোভিচ মিশরের সঙ্গে দৃঢ় সম্পর্ক অটুট রাখার আগ্রহ প্রকাশ করেছেন।

বার্তা সংস্থা আবনা : ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ইতযাক আহারোনোভিচ মিশরের সঙ্গে দৃঢ় সম্পর্ক অটুট রাখার আগ্রহ প্রকাশ করেছেন।

আহারোনোভিচের বরাত দিয়ে ইসরাইলি দৈনিক মাআরিভ রোববার এ খবর জানিয়েছে। ইহুদিবাদী মন্ত্রী আরো বলেছেন, মুরসির শাসনামলের মতো মিশরের নতুন সরকারও দু’দেশের বন্ধুত্ব বজায় রাখবে বলে তেল আবিব আশা করছে।

মিশরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ হিসেবে আখ্যায়িত করে আহারোনোভিচ বলেন, মোহাম্মাদ মুরসির শাসনামলে কায়রোর সঙ্গে তেল আবিবের চমত্‌কার সম্পর্ক বজায় ছিল এবং নিরাপত্তা ও সামরিক খাতে দু’দেশের সহযোগিতা ছিল অপূর্ব। এ সম্পর্ক ও সহযোগিতা অক্ষুণ্ন রাখতে হবে।

মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসির ক্ষমতাচ্যুতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইসরাইলি মন্ত্রী বলেন, মুরসির ক্ষমতায় থাকাটা ছিল ইসরাইলের জন্য লাভজনক এবং এ কারণে তার সরকারের পতন পরবর্তী মিশরের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে তেল আবিব।